মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন
advertisement
জাতীয়

তীব্র গরম থেকে রক্ষা পেতে যে পরামর্শ দিলেন হিট অফিসার

নিজস্ব প্রতিবেদক : দেশে তীব্র তাপপ্রবাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ অবস্থায় দীর্ঘমেয়াদে সুফল পেতে বৃক্ষরোপণের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।

মঙ্গলবার (৬ জুন) সকালে ডিএনসিসি এলাকায় দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

বুশরা আফরিন বলেন, তাপ কমাতে সব থেকে বড় উপায় গাছ। তবে আরও কিছু পরিকল্পনা নিয়ে শিগগিরই কাজ শুরু করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছেন চিফ হিট অফিসার।

তিনি আরও বলেন, আমাদের টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। হঠাৎ করে কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবে না। এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে সেখান থেকে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়।

বুশরা আফরিন বলেন, ‘আমাদের পরিকল্পনায় অনেক কিছুই আছে। পরিকল্পনাগুলো এখনো সেভাবে রিলিজ করা হয়নি। রাস্তায় রাস্তায় কুল জোন স্থাপনের চেষ্টা চলছে। বড় গাছ কাটা যাবে না। গাছগুলোকে ভালোবাসতে হবে।’

এ কর্মসূচিতে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের আগামী বাজেটে বৃক্ষরোপণ আর রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।

এর আগে সবুজে বাস, বারো মাস এ স্লোগান নিয়ে উত্তর সিটিতে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বৃক্ষরোপণের রোডম্যাপ ঘোষণা করেন তিনি। মেয়র জানান, শুধু গাছ লাগানোই না তার পরিচর্চাতেও সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নগর কর্তৃপক্ষ।

সর্বশেষ পাওয়া সংবাদ