মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন
advertisement
জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ হজযাত্রী, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৪৪ হাজার ২৪৯ জন। চলতি বছর এ পর্যন্ত ভিসা হয়েছে ৮১ হাজার ৩২৬ জন হজযাত্রীর।

সোমবার (৫ জুন) হজ নিয়ে প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, রোববার (৪ জুন) রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলাম। এ সময় কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম, চিকিৎসক দলের দলনেতা, প্রশাসনিক ও আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৪ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ তিন জন ও একজন নারী। সর্বশেষ ৩ জুন মক্কায় মারা যান আলী হোসেন (৬৭)।

উল্লেখ্য, সৌদিতে চাঁদ দেখাসাপেক্ষে হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৭ জুন। এবছর হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু ২১ মে, শেষ হজ ফ্লাইট ২২ জুন। ২ জুলাই হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আর ২ আগস্ট শেষ ফিরতি ফ্লাইট।

সর্বশেষ পাওয়া সংবাদ