মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

চিত্রনায়ক ফারুকের শূন্য আসনে ভোট ১৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ শূন্য আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ জুন) নির্বাচন ভবনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, এই উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। ঢাকার অভিজাত এলাকা গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে উপনির্বাচন।

মো. জাহাংগীর আলম বলেন, ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ সময় ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর হোসেন পাঠান ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪। প্রায় পাঁচ দশক ঢালিউডে অভিনয় করেন ফারুক। অভিনয় থেকে অবসরের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন:

এবারের বাজেট হবে গরিববান্ধব : অর্থমন্ত্রী

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার এরদোয়ান ও শেখ হাসিনার

সরকারি খরচে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত

সর্বশেষ পাওয়া সংবাদ