মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

এবারের বাজেট হবে গরিববান্ধব : অর্থমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট গরিববান্ধব হবে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, কোভিডের পরেও আমরা আমাদের লক্ষ্যমাত্রায় এগিয়ে গেছি। এবারও আমরা সেটাই অর্জন করব। সরকার দেশের মানুষকে ঠকাবে না। সরকার কাউকে গরিব করে কিছু অর্জন করতে চায় না।

বৃহস্পতিবার (১ জুন) সকালে গুলশানে নিজ ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন অর্থমন্ত্রী।

এবারের বাজেট নিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এ বাজেট এ দেশের সব মানুষের। সবাইকে নিয়ে, সবার জন্যই আমরা এ বাজেটটি করেছি।’ এবারের বাজেটে বিশেষ কোনো চাপ নেই। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় বিপুল আকারে বাড়ানো হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘যখন যেটা যে পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতি সামাল দেওয়াটা হলো আমাদের কাজ। আর বাজেটে ফিক্সড (নির্দিষ্ট) কিছু না। বাজেটে অনেক এলাকা আছে। সেই এলাকাগুলো আমরা নিজেরা টেক কেয়ার করতে পারি।’

বাজেটের লক্ষ্য নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যখন আমাদের কোভিড হলো, কোভিডের পর সারা বিশ্ব বসে গেল। আমাদের বলে গেল যে, আমরা এভাবে বসে যাব, কিন্তু আমরা বসিনি। আমরা কিন্তু এগিয়ে গেছি আমাদের লক্ষ্যমাত্রায়। এবারও ইনশা আল্লাহ আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকব না, আমরা হারব না। এ দেশের মানুষকেও আমরা ঠকাব না, আমরা হারাব না।’

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটের মূল শিরোনাম দেওয়া হয়েছে, ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ তিন হাজার ৯০০ কোটি টাকা। এরমধ্যে সরকারের ব্যয় চালাতে এনবিআরকে চার লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট দেওয়া হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত বাজেটে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এটি চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এক লাখ এক হাজার ২৭৮ কোটি টাকা বেশি।

সর্বশেষ পাওয়া সংবাদ