মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ মে) শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে দিনব্যাপী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৩ জনসহ মোট ৩২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অনুষ্ঠানের জন্য ৫৭টি ওয়ার্ডে ৪৮০ ভোট কেন্দ্র এবং ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষ রয়েছে। এই সিটি কর্পোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এ নির্বাচনে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসারসহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী এডভোকেট আজমত উল্লা খান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী মো. রাজু আহমেদ (গোলাপ ফুল), গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম (মাছ), এছাড়া স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), সরকার শাহনুর ইসলাম (হাতি) ও হারুন অর রশীদ (ঘোড়া)।

রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, প্রতীক বরাদ্দ লাভের পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আগামী ২৫ মে এই সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ