মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

বাঙালি জাতির জীবনে রবীন্দ্রনাথের প্রভাব অপরিসীম: শামসুল হক টুকু

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, বাঙালি জাতির জীবনে বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রভাব অপরীসিম। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও জীবনধারায় প্রভাবিত ছিলেন। তাইতো স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রীসভা বৈঠকে এই বিশ্বকবির লেখা আমার সোনার বাংলাকে জাতীয় সংগীত করা হয়েছিল।’

সোমবার (৮ মে) সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবির ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধন শেষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এসব কথা বলেন।’

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় ১০ বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস করেছিলেন। তিনি তার লেখায় বাংলার রুপের কথা তুলে ধরেছেন। তিনি বাংলাকে বুকে ঠাই দিয়েছিলেন।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত নির্বাচনমুখি হওয়া। নির্বাচনকে পাশ কাটিয়ে ভিন্নপন্থা অবলম্বন কখনও শুভ হতে পারে না।

জেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপি জন্মবার্ষিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা’।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, রবীন্দ্র সংগীতশিল্পি ও নারীনেত্রী জান্নাত আরা হেনরি প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ