মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: - প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
জাতীয়

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

নিজস্ব প্রতিবেদক : নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। তিনি ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) মো. মাহবুব হোসেনকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে অবসর দেয়া হয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা। চাকরি জীবনে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-প্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও তিনি কাজ করেছেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ২০২২ সালের ২ জানুয়ারি থেকে সিনিয়র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাহবুব হোসেন। তার আগে দুই বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ছিলেন তিনি।

বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে এসএসসি এবং বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাজ বিজ্ঞানে পড়ালেখা করেছেন মাহবুব হোসেন।

চাকরিতে যোগ দেয়ার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স করেন তিনি।

বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামের সন্তান মাহবুব হোসেন ব্যক্তিগত জীবনে দুই ছেলের বাবা।

আরও পড়ুন:

বিপিএম ও পিপিএম পদক দিলেন প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম সপ্তাহে মেট্রোরেলের আয় ৪৬ লাখ টাকা

Imported from WordPress: image-19.png

এই সম্পর্কিত আরো

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার

বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক

পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী