মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এর উৎপত্তিস্থল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে দোহারে।হালকা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ৩ ছিল বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানানো হয়েছে।

এর আগে সবশেষ গত ৩০ এপ্রিল দুপুর চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাই নামক স্থানে।

সর্বশেষ পাওয়া সংবাদ