মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন মন্তব্য করবে না জাপান

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়’ এবং এ বিষয়ে তিনি কোন ধরণের মন্তব্য করবেন না। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে (বাংলাদেশের নির্বাচন) নিয়ে যে কোন ধরণের মন্তব্য করা থেকে বিরত থাকব। এটি বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি টোকিও সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বুধবার (৩ মে) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইয়োমা কিমিনোরি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে জাপানের অবস্থান জানতে চাইলে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিয়োর মধ্যে সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে জানাতে ঢাকাস্থ জাপান দূতাবাসে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিয়োর আমন্ত্রনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে যান এবং ২৬ এপ্রিল এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপানী রাষ্ট্রদূত বলেন, দু’টি দেশই “খুবই সমন্বিত এবং সুনির্দিষ্ট লক্ষ্য” অংশীদারিত্বকে গুরুত্ব দেয়।

তিনি বলেন, আমাদের সম্পর্ক সমন্বিত অংশীদারিত্ব থেকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। কৌশলগত অংশীদারিত্ব বলতে কেবল রাজনৈতিক এবং নিরাপত্তার বিষয়গুলোকেই বুঝায় না।

গতকাল দায়িত্ব নেওয়া জাপানী রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পারিক সহয়োগিতার মাধ্যমে দু’টি দেশরই সুযোগ গ্রহণ করা দরকার। তিনি আরো বলেন, দু’টি দেশই বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরো বৃদ্ধি করতে ইচ্ছুক।

সর্বশেষ পাওয়া সংবাদ