সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

প্রথম সপ্তাহে মেট্রোরেলের আয় ৪৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার (৩ জানুয়ারি)। যাত্রা শুরুর প্রথম সপ্তাহে (৫ দিন) পরিচালন বাবদ মেট্রোরেল আয় করেছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সোমবার (২ জানুয়ারি) পর্যন্ত এই আয় হয়েছে।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করলেও সেদিন যাত্রী চলাচল বন্ধ ছিল। সেদিন কেবল প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা টিকিট কেটে মেট্রোরেলে ভ্রমণ করেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমটিসিএল জানায়, প্রথম সপ্তাহের ৫ দিনে মেট্রোরেলের ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও ৪ হাজার ৮০৪টি এমআরটি পাস বিক্রি হয়েছে। এসব থেকে আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

ডিএমটিসিএল জানায়, যাত্রী চলাচলের পঞ্চম দিন সোমবার ৭ হাজার ৬৩৫টি সিঙ্গেল জার্নি টিকিট এবং ১ হাজার ৬৩টি এমআরটি পাস বিক্রি হয়েছে। এসব থেকে আয় হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা। চতুর্থ দিনে ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তৃতীয় দিনে টিকিট বিক্রি হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার। দ্বিতীয় দিনে ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার টিকিট বিক্রি হয়েছে।

আর মেট্রোরেলের যাত্রী চলাচলের প্রথম দিন (২৯ ডিসেম্বর) ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকার টিকিট বিক্রি হয়েছিল।

এই সম্পর্কিত আরো

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর