মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ ভোটকেন্দ্র নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে আগামী ২৫ মে। ভোট উপলক্ষে ইতোমধ্যে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ৫৭টি সাধারণ ওয়ার্ড এবং ১৯টি সংরক্ষিত মহিলা আসনের জন্য ৪৮০টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ মে) গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের জন্য নির্ধারিত ৪৮০টি ভোটকেন্দ্রে মোট ভোট কক্ষ তিন হাজার ৪৯৭টি। এর মধ্যে ৪৯১টি অস্থায়ী ভোটকক্ষ থাকবে।’

এ এইচ এম কামরুল হাসান আরও বলেন, ‘নির্বাচনে সর্বশেষ হালনাগাদ করা ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১৮ জন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং কর্মকর্তা থাকবে ৪৭৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থাকবে তিন হাজার ৪৯৭ জন, পোলিং কর্মকর্তা ছয় হাজার ৯৮৪ জনসহ মোট ভোটগ্রহণ কর্মকর্তা থাকবে প্রায় ১২ হাজার।

সর্বশেষ পাওয়া সংবাদ