সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে সৌদি আরব। এর ফলে ভ্রমণ, বিভিন্ন কাজ এবং ট্রানজিটের জন্য ভিসা স্টিকার বাদ দিয়ে এবং নতুন উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে সৌদি আরব।

সোমবার (১ মে) বিকেলে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ ইসা আলদুহাইলান এ ঘোষনা দিয়ে বলেন, আমরা নতুন প্রযুক্তি বাস্তবায়নের জন্য প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছি।

আজ থেকে বাংলাদেশী নাগরিকদের তেল সমৃদ্ধ দেশটিতে ভ্রমণের জন্য কাজের ভিসাসহ যে কোনও বিভাগের স্টিকার ভিসা পেতে হবে না। বর্তমানে সৌদিতে ২০ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, আরবি এবং ইংরেজি উভয় ভাষা ব্যবহার করে একটি ত্রুটি-মুক্ত ই-ভিসা প্রবর্তন সৌদি ভিসা পেতে ঝামেলা, খরচ এবং সময় কমিয়ে দেবে।

তিনি বলেন, সৌদি সরকার স্টিকার ভিসা ইস্যু করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে অথচ এ ধরনের স্টিকার ছাপানো একটি কঠিন কাজ।

রাষ্ট্রদূত বলেন, এটি ইচ্ছুক সৌদি গমনেচ্ছু বাংলাদেশী কর্মীদের এবং রিক্রুটিং এজেন্সিসহ অন্যান্য অংশীজন, উভয় পক্ষের সুবিধা হবে এবং তার দেশ প্রবাসী বাংলাদেশী কর্মীদের উন্নতির জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এর আগে সৌদি আরব শুধুমাত্র ওমরাহ ভিসার জন্য ই-ভিসা সুবিধা চালু করেছিল।

রাষ্ট্রদূত বলেন, ই-ভিসার প্রবর্তন এখানকার দূতাবাসকে বিপুল সংখ্যক ভিসা আবেদন পরিচালনা করতে সাহায্য করবে, বর্তমানে সৌদি মিশন প্রতিদিন ৭০০০ থেকে ৮০০০ ভিসা প্রদান করে।

সৌদি সরকার শেষ পর্যন্ত অন্যান্য দেশেও একই ধরনের ই-ভিসা ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহিদুল আলম।

সর্বশেষ পাওয়া সংবাদ