সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

ঈদের পূর্বেই সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের আহ্বান ডিএফপি’র

কর্পোরেট সংবাদ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) ঈদুল ফিতরের পূর্বেই পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক-কর্মচারীদের বেতনভাতা এবং উৎসবভাতা বা বোনাস পরিশোধ করার আহবান জানিয়েছে।

ডিএফপি’র পরিচালক রোকসানা আক্তার পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের কাছে পাঠানো এক পত্রে বলেছেন, ‘মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সমাগত। এই পবিত্র উৎসব উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারিদের বেতনভাতা পরিশোধ এবং উৎসবভাতা বা বোনাস প্রদান করা হয়। নিশ্চয়ই আপনি অবগত আছেন যে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অস্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে।

তিনি আরো উল্লেখ করেন, এ পরিস্থিতিতে সাংবাদিকদেরও জীবনযাপনে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। অনেক সংবাদপত্র সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতনভাতা বকেয়া রাখেন এবং উৎসবভাতা বা বোনাস প্রদান করেন না বলে অভিযোগ রয়েছে।’

পত্রে উল্লেখ করা হয়, যথাসময়ে সাংবাদিক ও কর্মচারীদের বেতনভাতা পরিশোধ করা সংবাদপত্রের মিডিয়া তালিকাভুক্ত হওয়ার অন্যতম শর্ত। এ শর্ত সঠিকভাবে অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে এবং এ অধিদপ্তর থেকে সংবাদপত্র অফিস সরেজমিনে পরিদর্শনকালেও বিষয়টির প্রতি বিশেষ দৃষ্টি দেয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ