সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩০ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে ৩০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ছিনতাইয়ের প্রস্তুতি ও ছিনতাইকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুরসহ অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

শুক্রবার (১০ মার্চ) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ মার্চ) র‍্যাব-২ একাধিক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, ধানমন্ডি, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ৩০ জন সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যদের গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষুর-চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো চক্রটি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ