সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন

কর্পোরেট সংবাদ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, তাঁর মুক্তিযোদ্ধা হিসেবে অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম সম্পর্ক দুই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে গভীরভাবে প্রোথিত।

প্রধানমন্ত্রী মোদী বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে দু’দেশের জনগণের কল্যাণে বহুমুখী অংশীদারিত্ব বাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

তাঁর দূরদর্শী নেতৃত্বে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে, তিনি আশা করেন।
ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য সাফল্য কামনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ