শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
জাতীয়

বহুমুখী শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহুমুখী শিক্ষাব্যবস্থা করার পাশাপাশি যুগোপযোগী শিক্ষা বা বিষয়ভিত্তিক শিক্ষার উদ্যোগ নিয়েছি। আমরা সব সময় শিক্ষাকে গুরুত্ব দেই। আমাদের উদ্যোগে শিক্ষার হার বেড়েছে। সোনার বাংলা গড়তে সোনার মানুষ চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের ছেলে-মেয়েরাই তো সোনার মানুষ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ফলফলের বিষয়ে শেখ হাসিনা বলেন, পাসের হারে এবার মেয়েদের সংখ্যা বেশি। তাই ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। এ ছাড়া যারা পাস করে নাই, তারা যেন মন খরাপ না করে। তারা যেন নতুনভাবে সামনে ভালো করার উদ্যোগ নেয়। আমাদের ছেলে-মেয়েরা ফেল করবে কেন?

তিনি বলেন, ‘আমরা নিয়ম করেছিলাম, ফলাফল ৬০ দিনের মধ্যে দিতে হবে। এবার আপনারা ৬০ দিনের আগেই দিয়েছেন। তাই সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

প্রধানমন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আর এর জন্য প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী।

তিনি আরো বলেন, একটা সময় আমি দেখতে পাই, বিজ্ঞান বিষয়ের ওপর আমাদের শিক্ষার্থীদের বেশ অনীহা ছিল। সে জন্য আমি ১১ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। বিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে তাদের আরও উন্নত হতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও আধুনিক করা হচ্ছে।’

সরকারপ্রধান বলেন, বিজ্ঞান, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা হচ্ছে। কৃষি গবেষণা খুব ভালো হচ্ছে। তথ্যপ্রযুক্তিসহ সব ক্ষেত্রে গবেষণা এবং আরও বেশি উদ্যোগ নিতে হবে।

বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ