মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
হৃদয়ের রেকর্ডের ম্যাচে দ্বিতীয় টেস্ট ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬ হাসপাতাল নির্মিত হবে: প্রধানমন্ত্রী খুলনা পাওয়ারের পর্ষদ সভা ১২ নভেম্বর সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয় : কৃষি মন্ত্রণালয় শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন
advertisement
জাতীয়

সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয় : কৃষি মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত অসত্য তথ্য প্রচারিত হচ্ছে, যা কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে এসব তথ্যের কোনো ভিত্তি নেই। 

এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাচাই ছাড়া এ ধরনের কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ