রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ অক্টোবর নাভানা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় ২ বাংলাদেশি নিহত: বাংলাদেশের তীব্র নিন্দা রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করল পর্তুগিজ ফেডারেশন নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক  অনুদান দিল উপজেলা বিএনপি নভেম্বরে চালু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলা, বাংলাদেশিসহ নিহত ১২ চার্টার্ড সেক্রেটারীদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আইসিএসবি’র সেমিনার অনুষ্ঠিত
advertisement
জাতীয়

রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করল পর্তুগিজ ফেডারেশন

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) ডিসিপ্লিনারি কাউন্সিল। একই সঙ্গে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পর্তুগালের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগেই জাতীয় দলের ক্যাম্প ছাড়েন ৪১ বছর বয়সী এই তারকা। এর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখায়, খেলার সময় সংক্রান্ত প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তিনি।

অবশ্য পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন রোনালদো। নিজের কর্মকাণ্ডের জন্য ফেডারেশনকে উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বানও জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) এফপিএফ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত কমিশনে পাঠানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, অপেশাদার বিভাগীয় শাখার সিদ্ধান্তের পর তার বিরুদ্ধে এই প্রক্রিয়া শুরু হয়, যার অধীনে তিনি শুরুতেই স্বয়ংক্রিয় সাময়িক নিষেধাজ্ঞায় পড়েছেন।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ক বিস্তারিত তথ্য গোপন রাখা হবে বলে জানিয়েছে এফপিএফ। তবে চলতি সপ্তাহের শুরুতে রোনালদো জানিয়েছিলেন, ফেডারেশন যে শাস্তিই দেবে, তা তিনি মাথা পেতে নেবেন এবং পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

জাতীয় দলের এই বিতর্কের মাঝেও ক্লাব ফুটবলে নিজের দুর্দান্ত ফর্ম বজায় রেখেছেন রোনালদো। শুক্রবার সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে মাঠে নেমে দিরিয়াহর বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেন তিনি। এটি ছিল তাঁর পেশাদার ক্যারিয়ারের ৯৮০তম গোল। এই জয়ের পর আট রাউন্ড শেষে লিগ টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন আল-নাসর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ