মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অস্কারের ৯৯তম আসরে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা ভারতীয় হাইকমিশনার - প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি আইএফআইসি ব্যাংকের গবেষণা অনুদান ও বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭১ মশিহর সিকিউরিটিজের পাওনাদারদের অর্থ প্রদানের কার্যক্রম শুরু
advertisement
জাতীয়

ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা এখনও ইতিবাচক রয়েছে। উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার। প্রায় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ে উঠেছে। বৈঠকে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। বৈঠক নিয়ে তিনি ভালো অনুভূতি প্রকাশ করেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনও উন্মুক্ত আছে। যখনই দুই প্রধানমন্ত্রী মনে করবেন, তখনই সফরটি হবে।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক। কিছু চ্যালেঞ্জ আছে, আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের সময় বা তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পারস্পরিকভাবে অনুকূল একটি জায়গায় পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।

নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান।

তারা দ্বিপক্ষীয় ইস্যু ও আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেন। নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ