শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
বিনোদন

সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। তিনি কোনো অভিযোগ করেন নি।

তবে কারা এ হামলা চালিয়েছে এবং কী উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বিসিবির সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ