রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব জানিয়েছে। একই সঙ্গে এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কোনো ধরনের ভূরাজনৈতিক বা নিরাপত্তা ঝুঁকি দেখছে না বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে বাংলা‌দে‌শে নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূ‌ত ইয়াও ওয়েনের স‌ঙ্গে সাক্ষা‌তের পর এসব কথা জানান প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির।

প্রতিমন্ত্রী জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। এই সম্পর্কের ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে খুব শিগগির কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে। তবে সংলাপের নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

তিনি ব‌লেন, চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতার অন্যতম সর্বোচ্চ পর্যায় হ‌লো ‘২+২’ সংলাপ। দ্বিপক্ষীয় সম্পর্ক যখন এই পর্যায়ে পৌঁছায়, তখন স্বাভাবিকভাবেই ‘২+২’ পদ্ধতির মতো উদ্যোগ এবং তা‌দের যৌথ সম্প্রদায়ের ধারণার মতো বিষয়গুলো আলোচনার টেবিলে উঠে আসে। ‘২+২’ সংলাপটি বর্তমান বিশ্বে বাংলাদেশের দৃশ্যমান গুরুত্বকেই তুলে ধরে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারের নেতৃত্বে, বাংলাদেশ আজ বিভিন্ন বৈশ্বিক অংশীজনের কাছে অত্যন্ত দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ একটি দেশ। আমাদের অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার চীন এখন এমন একটি ‘২+২’ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, যেখানে পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরব ও তুরস্ক ইতোমধ্যে এ বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে। সার্বিক পর্যালোচনায় বাংলাদেশ এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি দেখছে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, বাংলাদেশের মতো একটি দেশকে বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার গতিপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যন্ত সমন্বিত ও নমনীয় উপায়ে পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো পরিচালনা করতে হবে। সেই বিবেচনায়, এতে কোনো ঝুঁকি নেই। আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্কগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখব।

তি‌নি ব‌লেন, বাংলাদেশ বিশ্বশান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবিচল; আর যেখানেই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্য থাকবে। বাংলাদেশ সর্বদা সেখানেই তার উপস্থিতি নিশ্চিত করবে।

সম্প্রতি জেদ্দায় সৌদি ও তুর‌স্কের মন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ হ‌য়ে‌ছে হুমায়ুন ক‌বি‌রের। সেখানে মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলা‌দে‌শের যোগদা‌নের বিষ‌য়ে আলোচনা ও ম‌নোভাব জান‌তে চাওয়া হলে তি‌নি জানান, বাংলাদেশ নতুন এই জোটের বিষয়ে ইতিবাচক।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসা এবং সহায়তা করা মোটেও খারাপ কিছু নয়। এসব বিষয়ে আলোচনা গঠনমূলকভাবে এগিয়েছে; দেখা যাক পরবর্তী ধাপে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। আমরা পুরো বিষয়টি অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছি।

হুমায়ুন ক‌বির ব‌লেন, আন্তর্জাতিকভা‌বে মাঠপর্যায়ের নিরাপত্তায় আমরা সামনের সারিতে রয়েছি। আমাদের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করে বলেই আমরা অবদান রাখি। অন্য কোনো বিকল্প নেই বলে নয়, বরং সংশ্লিষ্ট পক্ষগুলো স্বীকার করে যে, সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষতার কারণে বাংলাদেশ প্রকৃত অর্থেই বাড়তি মূল্য বা গুরুত্ব যোগ করে। 

মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলা‌দে‌শের যোগদা‌নের বিষ‌য়ে আনুষ্ঠানি আমন্ত্রণ জানা‌নো হ‌য়ে‌ছে কিনা— এমন প্রশ্নে হুমায়ুন ক‌বির জবাব দেন, যখন আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে আমরা অবশ্যই আপনাদের তা জানাব। বর্তমানে আমরা এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং সকল দ্বিপাক্ষিক অংশীদারের সঙ্গে নি‌য়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে।

এছাড়া দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করে বলেন, ‘আমি বাংলাদেশি।’

 

সর্বশেষ পাওয়া সংবাদ