বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
জাতীয়

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার

নতুন নির্বাচিত দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে সন্ধ্যায় রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন তা নিয়ে আইনী জটিলতা তৈরি হওয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি নিয়ে মতামত চাওয়া হলে আজ আইন মন্ত্রণালয় তাদের স্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। মন্তব্যে জানানো হয়, ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকারের নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতে সাংবিধানিক কোনো বাধা নেই।

আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এমতাবস্থায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বাধ্যবাধকতা ও বিধান অনুসরণ করে স্পিকারের যাবতীয় দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনি পর্যালোচনায় আরও উল্লেখ করা হয়, বর্তমান প্রেক্ষাপটে ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের পূর্ণ অর্পিত দায়িত্ব পালন করছেন, তাই সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে তিনিই যথাযথ আইনি ও সাংবিধানিক কর্তৃপক্ষ।

সর্বশেষ পাওয়া সংবাদ