বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
জাতীয়

সামাজিক নিরাপত্তার ভাতা-উপবৃত্তি: আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীরা এখন আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেসব খাতের জন্য আবেদন করা যাবে
২০২৬-২৭ অর্থবছরে নিচের খাতগুলোতে ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করা যাচ্ছে:

*বয়স্ক ভাতা

*বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা

*প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি

*অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি: (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি)

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব খাতের ভাতা ও উপবৃত্তির জন্য পূর্বে ১ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারিত ছিল। তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী—সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎসংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে অনেকেই নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। আবেদনকারীদের এই ভোগান্তি কমাতে এবং সকলের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

আবেদনের নিয়মাবলি
আবেদনের ওয়েবসাইট: আগ্রহী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট dss.bhata.gov.bd/online-application মাধ্যমে আবেদন করতে হবে।

শর্তাবলি: এ বিষয়ে পূর্বে জারি করা অন্যান্য নির্দেশনা ও শর্তাবলি পুরোপুরি অপরিবর্তিত থাকবে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ