শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।  বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়ন পত্র দাখিল করতে হবে।

১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে ইসি ভবনে মনোনয়নপত্র পরীক্ষা বা বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত। আর ভোট গ্রহণের ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫ (৩) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে জাতীয় সংসদের স্পিকারে আলোচনা ক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের এই তফসিল ঘোষণা করছি।

তিনি বলেন, আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং তফসিল রেডি করে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিউর আছে সেটুকু আমরা সম্পন্ন করবো।

সর্বশেষ পাওয়া সংবাদ