শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
জাতীয়

১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু: উপকারভোগী ৫৫ লাখ পরিবার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষের সহায়তা জোরদার করার লক্ষ্যে ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী বছরে ৬ মাস (আগস্ট-নভেম্বর এবং মার্চ-এপ্রিল) প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল বা ফোর্টিফায়েড রাইস বিতরণ করা হচ্ছে। আর ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল দেওয়া হচ্ছে।

এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র (নির্দিষ্ট দোকান ও ভ্রাম্যমাণ ট্রাক) থেকে ওএমএস (OMS) কর্মসূচির মাধ্যমে নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশের খাদ্যশস্যের মজুত অত্যন্ত সন্তোষজনক। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশে সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে এবং ধান-চাল সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্যশস্য মজুতের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে রয়েছে:

চাল: ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন

গম: ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন

ধান: ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন (ধানকে চালে রূপান্তর করে হিসাবকৃত)

সরকার দেশের সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি দূরীকরণ এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিগুলোকে আরও বেশি কার্যকর ও সম্প্রসারণের বিষয়ে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ।

 

সর্বশেষ পাওয়া সংবাদ