শনিবার, ০৬ জুন ২০২৬
শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল ছুটি শেষে ঢাকামুখীদের চাপ: - যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায় সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মরণোত্তর মেডেল দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দেশের ৬৫% প্রান্তিক জনগোষ্ঠী বিদ্যুতের মূল্যবৃদ্ধির আওতামুক্ত: তথ্যমন্ত্রী বিদ্যুতের দাম বাড়লেও স্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্ত: - আগের দামেই থাকছে লাইফলাইন ও প্রথম ধাপ: বিইআরসি শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: - ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বেনাপোল-শার্শায়  চাহিদা বাড়ছে তালশাঁসের আগুনে ২১ জনের মৃত্যু : - নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু
advertisement
জাতীয়

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু:

স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। 

বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে জমা দিয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিদেবন জমা দেবে। এদিন বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে কথা বলবেন।

এর আগে বুধবার (২৭ মে) ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথকভাবে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে ৩ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়াও আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কিনা, তা খতিয়ে দেখতে হাসপাতালটির নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে। তারা ইতোমধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ