শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাসেল গ্রেপ্তার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুখ্যাত মাদককারবারি রাসেলকে গ্রেপ্তার র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

শনিবার(১২ আগষ্ট) ভোর রাতে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকালে ব্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত রাসেল (৩৩) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, ২০১৩ সালে কুখ্যাত মাদক চোরাকারবারী রাসেলকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করেন পুলিশ। এরপর এ মামলায় বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত আসামী রাসেলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আদালত কর্তৃক রায় ঘোষনার আগে আসামী রাসেল জামিনে বেরিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে আতগোপন করে থাকে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত চোরকারবারী রাসেলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ