রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

একদিনের জন্য আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ

কর্পোরেট সংবাদ ডেস্ক : একদিনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ দিচ্ছেন প্রধান বিচারপতি। আগামী ১০ জুন আপিল বিভাগের এজলাস কক্ষের ছবি ওঠানো, ভিডিও ধারণ, এমনকি সরাসরি সম্প্রচার করার সুযোগ করে দিচ্ছেন প্রধান বিচারপতি। কারণ, ওইদিন বিভিন্ন সংস্কারসহ আধুনিকীকরণ করা এজলাস কক্ষে নতুন করে বিচারকাজ শুরু হবে।

এই উপলক্ষ্যে ১০ জুন বিকেল চারটায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওইদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

এই বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষ্যে আগামী ১০ জুন সোমবার বিকেল ৪টায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে। অধিবেশনে সাংবাদিকরা প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রবেশ করবেন এবং খবর সংগ্রহ করবেন।

কেবল ওই দিনের জন্যই ক্যামেরাসহ প্রবেশ করার অনুমতি দেয়া হলো বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের সমন্বয়ে গঠিত একটি আনুষ্ঠানিক বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

উক্ত অধিবেশনে গণমাধ্যম প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রবেশ করবেন এবং খবর সংগ্রহ করবেন। কেবলমাত্র ওই দিনের জন্যই ক্যামেরারসহ প্রবেশ করার অনুমতি দেয়া হল। এই বিষয়ে গণসংযোগ কর্মকর্তা আরোও বিস্তারিত জানাবেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সূত্র জানায়, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ সব আদালত কক্ষের ছবি ওঠানো, ভিডিও করা দন্ডনীয় অপরাধ। প্রথমবারের মতো এই সূযোগ পেতে যাচ্ছে গণমাধ্যম।

সর্বশেষ পাওয়া সংবাদ