বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

ইভ্যালির রাসেল-শামীমার এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: চেক প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের এক বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের এক আদালত। একই সঙ্গে তাদের এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (২ জুন) দুপুরে চট্টগ্রামের যুগ্ম-মহানগর জজ মো. মহিউদ্দীন এ রায় ঘোষণা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর এম এস হোসেন সাহেদ জানান, ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলায় ইভ্যালির রাসেল-শামীমা দম্পতিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা দিতে আদেশ দিয়েছেন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হামজার বাগ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন আবিদ এই মামলাটি করেছিলেন।

বাদীর আইনজীবী শাহরিয়ার তানিম বলেন, মামলার শুরু থেকেই রাসেল-শামীমা দম্পতি আদালতে অনুপস্থিত ছিলেন। আজ রোববার তাদের অনুপস্থিতিতে মামলার রায় দিয়েছেন বিচারক।

সূত্র জানায়, ২০২১ সালের এপ্রিল মাসে নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে ১ লাখ ১০ হাজার টাকা দেন। কিন্তু ইভ্যালি তাঁকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি। পরে একটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়। এই ঘটনায় ভুক্তভোগী জসিম বাদী হয়ে ২০২১ সালের ২ অক্টোবর চট্টগ্রাম আদালতে রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। আজ আদালত এই রায় দেন।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা। গত ১৯ ডিসেম্বর রাসেল জামিনে মুক্তি পান।

সর্বশেষ পাওয়া সংবাদ