রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

সলঙ্গা গণহত্যার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মানে হাইকোর্ট নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : বৃটিশ শাসনামলে ১৯২২ সালের ২৭ জানুয়ারি ওই সময়ের পুলিশের গুলিতে সিরাজগঞ্জের সলঙ্গায় গণহত্যার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মানে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এডভোকেট মো. আসাদ উদ্দিন আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, বিদেশি পণ্য বর্জন ও স্বদেশি পণ্য ব্যবহার করার আন্দোলনের প্রেক্ষাপটে ১৯২২ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা হাটে গণহত্যা সংঘটিত হয়। যেখানে মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে সলঙ্গা এলাকায় আন্দোলনরত জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে ব্রিটিশ পুলিশ। এতে সরকারি হিসেবে চার হাজার স্থানীয়দের মতে প্রায় ১০ হাজার মানুষ হতাহত হয়েছে।

এ আইনজীবী জানান, সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস ঘোষণা চেয়ে সিরাজগঞ্জে বাড়ি এমন ১১ জন সুপ্রিম কোর্টের আইনজীবী হাইকোর্টে রিটটি দায়ের করেন। আজ শুনানি নিয়ে রুলসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে। রুলে ২৭ জানুয়ারি সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চাওয়া হয়েছে। একই সাথে এই গণহত্যা সংঘটনের স্থানে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

সর্বশেষ পাওয়া সংবাদ