রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

শার্শায় মাদক মামলা একজনের যাবজ্জীবন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে হেরোইনের মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, দিয়েছেন আদালত। বুধবার (২৯ মে) একটি মামলার রায়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি শ্যামল কুমার মজুমদার।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ অক্টোবর বিকেলে যশোরে শার্শা থানা পুলিশের একটি টিম নাভারণের সাতক্ষীরা মোড়ে অবস্থানকালে খবর পায় সাতক্ষীরা রোডের আনসার ক্যাম্প ক্যান্টিনের সামনে এক যুবক মাদক নিয়ে বাসের জন্য অপেক্ষায় রয়েছে। তাৎক্ষণিক পুলিশের টিম সেখানে অভিযান চালিয়ে শার্শার বুরুজবাগান গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুর রহিমকে আটক করে। তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানার এসআই পলাশ কুমার রায় বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই বাবুল আক্তার আব্দুর রহিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। রহিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তার উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ