রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

গাজীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ভোটগ্রহন চলছে। এবারের নির্বাচনে ২১টি পদে দু্টি প্যানেলে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। মোট ভোটার সাংখা ২২০৩ জন। ভোট গ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে আধা ঘন্টা মধ্যাহ্ন বিরতী দিয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলবে।

বঙ্গবন্ধু আওয়ামীলী আইনজীবি পরিষদ থেকে সাদা প্যানেলে সভাপতি পদে এড: রফিকুল ইসলাম রফিক ও সাধারন সম্পাদক পদে এড: বারিউল সিদ্দিকসহ অন্যান্য পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদ থেকে নীল প্যানেলে সভাপতি পদে এড ড: মোহাম্মদ শহীদুজ্জামান ও সাধারন সম্পাদক পদে এড মো: সিরাজুল ইসলামসহ ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

সর্বশেষ পাওয়া সংবাদ