রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

ডেসটিনির পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া

কর্পোরেট সংবাদ ডেস্ক : হাইকোর্টের নির্দেশে গঠিত ডেসটিনি-২০০০ এর পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষন বড়ুয়া। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের একক কোম্পানি বেঞ্চ তাকে চেয়ারম্যান হিসেবে অনুমোদন প্রদান করে এ আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২১ মে) ডেসটিনির পরিচালনা বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, ডেসটিনির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান থেকে ফখরুদ্দিন আহমেদ এফসিএ পদত্যাগ করায় বোর্ডের সদস্যদের মতামত নিয়ে ব্যারিস্টার প্রশান্ত ভূষন বড়ুয়াকে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। এর আগে ২০২৩ সালের ২৫ জুলাই ডেসটিনি-২০০০ এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হন ফখরুদ্দিন আহমেদ এফসিএ।

গত বছরের ১৪ জুন ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার মারগুব কবির। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা হাইকোর্টে পদত্যাগপত্র জমা দেন। দু’জনের পদত্যাগপত্রে বলা হয়েছে, আদালতের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তারা এই কোম্পানির পরিচালনার দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে পারিবারিক কারণে এখন দায়িত্ব পালনে তারা অপারগ।

২০২২ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ডেসটিনি-২০০০ এর পরিচালনায় বোর্ড পুনর্গঠন করেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের করা বোর্ডের অন্য সদস্যরা হলেন– সাবেক জেলা জজ হাসান শহীদ ফেরদৌস, ব্যারিস্টার মারগুব কবির, ফখরুদ্দিন আহমেদ এফসিএ, ইকবাল কবীর।

এর আগে ২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত এজিএম করার জন্য ১৬ জন আদালতে আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেন এবং বোর্ড পুনর্গঠন করেছেন।

হাইকোর্টে আবেদনকারীরা হলেন, ডেসটিনির পরিচালক বিপ্লব বিকাশ শীল, মোহম্মদ জাকির হোসেন, মো. শাহিনুর হাওলাদার শাহীন, সাইফুল আলম রতন, জিএম গোলাম রাব্বানী, শামনুন এহসান শামীম, মাসুদা ইসমত আরা, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম, খায়রুন নেসা, সৈয়দ মোহাম্মদ ইকবাল, শাহজাদা আল মাহমুদ, হোসাইন আজাদ, কামরুল হাসান ও মো. জাহাঙ্গীর আলম।

২০০০ সালের ১৪ ডিসেম্বর রেজিস্ট্রেশন পায় ডেসটিনি ২০০০ লিমিটেড। কোম্পানিটির মোট শেয়ারহোল্ডার রয়েছে ৪৯ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ