রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সুমন মল্লিক গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুমন মল্লিক (৩১)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

সোমবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী ঢাকা মহানগরীর কদমতলী থানার ২০১৮ সালের মাদক মামলার পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক গত ০৬/১১/২০২২ উক্ত মামলার রায় ঘোষনা করা হয়। উক্ত রায়ে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

রাজধানীতে ১৪টি অটোরিক্সাসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

গাজীপুরে অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার

গাজীপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সর্বশেষ পাওয়া সংবাদ