সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
আইন-আদালত

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: এনআই এক্টের মামলায় ছয়মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ হায়দার আলীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মোঃ হায়দার আলী নড়াইল জেলার সদর থানার চাকই গ্রামের মৃত রমজান আলী এর ছেলে।

বুধবার (১৫ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র, এএসআই(নিঃ) সোহেল রানা ও এএসআই (নিঃ) সুশান্ত রায় সহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানাধীন খড়রিয়া বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে।

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ