সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
আইন-আদালত

মৌলভীবাজারে দুই জনের মৃত্যুদন্ড

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে গণধর্ষণ ও হত্যা মামলার রায়ে ২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনাল আদালত।

বুধবার (১৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইবুনাল আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আ’সামীরা হলেন- জেলার রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের মজম্মিল মিয়ার ছেলে আবারক মিয়া ও দক্ষিণ কাসিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া।

আদালতের এ রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ ও আসামী পক্ষের আইনজীবী অ্যাডভকেট সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

রায়ের ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবি গণমাধ্যমকে বলেন, ভি’কটিম রাশেদা বেগমকে গ’ণধ’র্ষণ ও হ’ত্যা করার অভিযোগে তার ভাই আব্দুল খালিদ বাদী হয়ে রাজনগর থানায় ২০১৮ সালের ২ জুন মামলা দায়ের করেন। আদালতে সেই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার ২ আসামীকে মৃ’ত্যুদ’ণ্ডের রায় প্রদান করেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ