সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায়, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গার জুডিশিয়াল ম্যাজিষ্টেট ২য় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তৌহিদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেল হাজতে পাঠানো ১৩ জনের মধ্যে রয়েছেন জীবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা যুবদলের আহবায়ক মাহাবুর রহমান বাচ্চু, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মিল্টন সহ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২রা নভেম্বর ভোরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা মোড় যাত্রী ছউনির পাশে মসজিদ সংলগ্ন মাঠে বেশ কয়েকজন মিলে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য জড়ো হন। তারা বিস্ফোরক দ্রব্য বোমা ও সরকারি সম্পত্তি ক্ষতি সাধনের উদ্দেশ্য অবস্থান করছিলেন। এ সময় দামুড়হুদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে বোমা সাদৃশ্য বস্তু, বিস্ফোরিত বোমা ও লাঠিসহ উদ্ধার করা হয়। এসময় আসামীরা করে।”

পরে দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ ৫০/৬০ জনকে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ১৩ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান।

গত ২৭শে মার্চ জামিনের মেয়াদ শেষ হলে আজ মঙ্গলবার (১৪ই এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট ২য় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে, বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ