রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপে’র লিডারসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রূপনগর এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপে’র লিডার মো. আলামিন শেখসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।
সোমবার (১৩ মে) রাতে রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

বাকি গ্রেপ্তাররা হলেন, মো. মাসুদ রানা (২২), মো. সিয়াম হোসেন ওরফে আকাশ (২৩), নুর নওশাদ (২১), মো. রবিন (২২), মো. রিয়াদ শেখ (১৯), মো. লাভলু (২০) ও মো. সিজান (২০)।

আজ মঙ্গলবার (১৪ মে) র‌্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর রূপনগর এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপে’র লিডারসহ ২০-৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা রুপনগরের আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপে’র লিডার মো. আলামিন শেখ তাদের সহযোগীদের নিয়ে এলাকায় চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিল। কিশোর গ্যাং লিডার আলামিনের বিরূদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক ও মারামারিসহ ৫টি মামলা রয়েছে।গ্রেপ্তার কিশোর অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ