রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

কনডেম সেলের রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা যাবে না বলে হাইকোর্ট দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

তিনি বলেছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে আমরা আপিল করবো। এখন রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার চেম্বার আদালতে এর ওপর শুনানি হবে।

এর আগে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ কারাগারের কনডেম সেল নিয়ে রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা যাবে না বলে জানায় হাইকোর্ট।

একইসঙ্গে চূড়ান্ত আদেশের আগে বিভিন্ন কারাগারে কনডেম সেলে যারা বন্দি রয়েছেন তাদেরকে স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কনডেম সেলে বন্দি তিন কয়েদির রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

রায়ে আদালত বলেছে, কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে তাকে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামি বলা এবং মৃত্যু (কনডেম) সেলে রাখা যাবে না।

বিচারিক প্রক্রিয়া (ডেথ রেফারেন্স, আপিল ও রিভিউ) এবং প্রশাসনিক প্রক্রিয়া (রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন) শেষ হলেই কেবল একজন আসামিকে কনডেম সেল বা কারাগারে নির্জন প্রকোষ্ঠে বন্দি রাখা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

তবে কোনো ব্যক্তির অসুস্থতা বা বিশেষ কারণে আলাদা সেল বা কনডেম সেলে রাখার প্রয়োজন হলে সে বিষয়েও তাকে নিয়ে শুনানি করতে হবে।

রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

সর্বশেষ পাওয়া সংবাদ