সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
আইন-আদালত

‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

এরপর আটককৃত সোহেল সিরাজকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (৮ মে) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় সোহেল সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজাদ রহমান জানান, বুধবার সকালে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়ে সোহেল সিরাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে বেইলি রোডের অগ্নিকান্ডের ঘটনায় মামলায় এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে ওই আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল ‘কাচ্চি ভাই’রেস্টুরেন্ট। ভবনটিতে অনেকগুলো খাবারের দোকান ছিল। সেখানে অগ্নিকান্ডে ৪৬ জনের মৃত্যু হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করছে সিআইডি।

সর্বশেষ পাওয়া সংবাদ