শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় ভোটদানে বাধা-প্রার্থীর সমর্থক, ইউপি সদস্য কারাগারে

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে আবু সিদ্দিক নামের এক ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধাদান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগে তাকে এ সাজা প্রদান করা হয়। এছাড়া একই অভিযোগে আব্দুর রাজ্জাক নামের একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আবু সিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ১ নম্বর প্যালেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সমর্থক। পুলিশ হেফাজতে থাকা আব্দুর রাজ্জাকও একই প্রার্থীর সমর্থক।

বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের চন্ডিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাশে ভোটদানে বাধা দেয়ার অভিযোগে আবু সিদ্দিক নামের এক ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।

এদিকে, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও বাধা দেয়ার অভিযোগে সাখাওয়াত হোসেন নামের একজনে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।


সর্বশেষ পাওয়া সংবাদ