সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালের অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

উল্লাপাড়ায় পূর্ণিমা রানী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাসুদ রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ২০০১ সালে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলী (৬০) কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে।

বুধবার (১ মে) উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার অমৃত সুত্রধর এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা জের ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে কতিপয় আসামি ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভিকটিম পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে ফেলে গণধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

তিনি আরও জানান, মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা জন্য পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। গ্রেফতার হওয়া ইয়াছিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতার করে বুধবার সকালে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ