সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালের অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

রিমান্ড শেষে কারাগারে কেএনএফের ১০ সদস্য

নিজস্ব প্রতিবেদক: রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় আটক কেএনএফ আসামিদের মধ্যে আরও ১০ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে ২ দিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হকের আদালতে নেয়া হলে শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামিরা হলেন: ভানলাল দিক বম (৩০), সাইরাজ বম (২৫), রুয়াল কমলিয়ান বম (৫৫), গিলবার্ট বম (১৯), তিয়াম বম(৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০), নল থন বম (৫৫), পেনাল বম (৬৫), লাল মুন লিয়ান বম (২৮), জাসোয়া বম (৪৫)। তারা সবাই রুমার বেথেল পাড়ার বাসিন্দা। কেএনএফের সহযোগী হিসেবে যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

এরআগে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ২ দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরানের আদালত ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, বান্দরবান রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ পাওয়া সংবাদ