সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

ছবি সম্বলিত জায়নামাজ আমদানি বন্ধে আবেদন নিষ্পত্তির নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবি সম্বলিত জায়নামাজ আমদানি ও উৎপাদন বন্ধে আবেদন নিস্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। বাণিজ্য মন্ত্রণালয়কে এই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ইলিয়াস আলী মন্ডল।

পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবি সম্বলিত জায়নামাজ বিক্রি, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে গত ২৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন আরিফুর রহমান। গত ২৯ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিটটি দাখিল করা হয়। এতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

এর আগে পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবি সম্বলিত জায়নামাজ বিক্রি, আমদানি ও উৎপাদন বন্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। ওই আবেদনে সায় না দেয়ায় সংক্ষুদ্ধ হয়ে রিটটি দায়ের করেন আরিফুর রহমান। আবেদনটি নিষ্পত্তি করতে আজ নির্দেশ দেয় উচ্চ আদালত।

সর্বশেষ পাওয়া সংবাদ