শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

ধর্ষণ মামলার পলাতক আসামি কুমার চাকী গ্রেফতার

কর্পোরেট সংবাদ ডেস্ক : মাগুরা জেলার সদর থানাধীন চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি অনুপ কুমার চাকীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে রাজধানীর তেঁজগাও এলাকায় অভিযান পরিচালনা করে অনুপ কুমার চাকী (৩০) কে গ্রেফতার করে র‍্যাব-৩।

গ্রেফতার অনুপ কুমার চাকী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিখিল কুমার চাকীর ছেলে।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী অনুপ কুমার চাকী একজন লম্পট প্রকৃতির ধুরন্ধর লোক। আসামীর সাথে ভিকটিমের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। কথোপকথনের এক পর্যায়ে আসামি জানতে পারে, ভিকটিম ৮ বছর আগে ডিভোর্স প্রাপ্ত হয় এবং তার ৯ বছর বয়সী একজন পুত্র সন্তান রয়েছে। ভিকটিমের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে আসামি তার যৌন চাহিদা মেটাতে বিভিন্নভাবে ফাঁদ পাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ভিকটিমের বাড়ীতে আসামি আসা যাওয়া শুরু করে। ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দিলে ভিকটিম ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করে। পরে ভিকটিমকে ঝিনাইদহে একটি মন্দিরে নিয়ে সিঁদুর পড়িয়ে বিয়ের মিথ্যে নাটক সাজিয়ে অবৈধ সর্ম্পক স্থাপন করে। এই ঘটনার পরবর্তীতে আসামি ভিকটিমের পরিবারের অনুপস্থিতিতে ভিকটিমের বাড়িতে গিয়ে বিভিন্নভাবে ভয়-ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম বিবাহের রেজিস্ট্রেশনের কথা বললে আসামি তাকে বিবাহ করতে অস্বীকার করে। ভিকটিম উপায়ন্তর না পেয়ে আসামির বাড়িতে গিয়ে ঘর-সংসার করার কথা বললে আসামি বিবাহের কথা অস্বীকার করে এবং ভিকটিমকে বেদম প্রহার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অসহায় ভিকটিম এরপরও বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকলে, সে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং ভিকটিম ও তার পরিবারকে হত্যা ও সামাজিক যোগযোগের মাধ্যমে ভিকটিম এর অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়।

এই বিষয়ে ভিকটিমের পরিবার এবং এলাকাবাসী জানতে পারলে ভিকটিম মাগুরা জেলার নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু দমন আইনের ৯(১) ধারার অভিযোগে নালিশী দরখাস্ত করে। পরবর্তীতে মাগুরা সদর থানায় গ্রেফতারকৃত অনুপ কুমার চাকীর বিরুদ্ধে গত ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ একটি ধর্ষণ মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত অনুপ কুমার চাকীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হওয়ার পরপরই সে স্থান পরিবর্তন করে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ