সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে জল্লাদ শাহজাহানের মামলা

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও শাশুড়ি শাহিনুর বেগমসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া।

রোববার (৩১ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র এ. কে. এম. রকিবুল হাসানের আদালতে এ মামলা করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগেরে বিষয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলেন-শাহজাহানের শশুড় বাড়ির স্বজন দীন ইসলাম, আজিদা বেগম, রাসেল ও বাবলু।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৪৪ বছর কারাবাসের পর ২০২৩ সালের ১৮ জুন মুক্তি পান মো. শাহজাহান ভূঁইয়া (৬৭) ওরফে জল্লাদ শাহজাহান। এরপর সাথি আক্তার ফাতেমাকে ১০ লাখ টাকা নগদ এবং ৫ লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই তার স্ত্রী টিকটক ও বন্ধু-বান্ধব নিয়ে বাইরে ঘোরাঘোরি শুরু করে। এতে শাহজাহান বাধা দিলে তার স্ত্রী ঝগড়া করে বাড়ি থেকে চলে যান। এরপর এ বছরের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে উল্টো তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ অবস্থায় বিয়ের আগে ও পরে ধার নেওয়া প্রায় ১৩ লক্ষাধিক টাকা ফেরত চেয়ে রোববার ঢাকা সিএমএম আদালতে ওই মামলাটি দায়ের করেন।

মামলা শেষে আদালত থেকে বেরিয়ে জল্লাদ শাহজাহান বলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনরা যোগসাজশে বিয়ে করে প্রতারণার ফাঁদ ফেলে। বিয়ের দেড় মাস পর আমার কাছ থেকে নেওয়া দশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন পর আদালতে গিয়ে আমার স্ত্রী সাথী উল্টো আমার নামে মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা করে। আমি আইনজীবীর পরামর্শে আমার স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই। আদালতে আমি ন্যায়বিচার পাবো বলে আশা করি।

জল্লাদ শাহজাহানের আইনজীবী মো.ওসমান গনি বলেন, প্রতারণার অভিযোগে জল্লাদ শাহজাহান তার স্ত্রী ও শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে ৩৬ মামলার আসামি জল্লাদ শাহজাহান ভূঁইয়া ৩২ বছর কারাভোগের পর গত বছরের ১৮ জুন মুক্তি পান। সাজার মেয়াদ কমানোর বাসনায় একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান।

আরও পড়ুন:

মা-মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

পুলিশের সোর্স হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

সর্বশেষ পাওয়া সংবাদ