সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

পুলিশের সোর্স হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় ২০২১ সালে পুলিশের সোর্স আসিফকে নৃশংসভাবে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক দুই আসামিকে রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

শুক্রবার (২৯ মার্চ) গ্রেফতারের বিষয়ে সংবাদমাধ্যমকে জানান সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন।

তিনি বলেন, ২০২১ সালে রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় পুলিশের সোর্স আসিফকে নৃশংসভাবে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আলমগীর (৩১), মো. রাজিবকে (২২) বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকা মহানগরীর বাড্ডা এবং যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃ আসামীদ্বয় জানায় যে, রাজধানীর খিলগাঁও ও বাড্ডা এলাকায় তারা হত্যামামলার প্রধান আসামি জিন্নাত আলীর সঙ্গে মিলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো। আধিপত্য বিস্তারের জন্য তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তাদের অবৈধ মাদক ব্যবসায় যারাই বাধা সৃষ্টি করতো, তাদেরকে তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন করতো। খিলগাঁও থানা পুলিশের সোর্স ভিকটিম মৃত আসিফ তার কয়েকজন সহযোগীকে পুলিশ দিয়া ধরিয়ে দেয়। এতে গ্রেফতারকৃত আলমগীর ও রাজিব সহ তাদের গ্রুপের অন্যান্য সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আসিফকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১৫ এপ্রিল ২০২১ রাতে খিলগাঁও থানাধীন মেরাদিয়া নয়াপাড়া এলাকায় প্রধান আসামি জিন্নাত এবং তার সহযোগী গ্রেফতারকৃত আলমগীর ও রাজিব সহ আরও বেশ কয়েকজন অবস্থান নেয়। এরপর তারা আসিফকে মোবাইলে ডেকে নিয়ে আসে। আসিফ মেরাদিয়া নয়াপাড়াস্থ সাকিবুল হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে আসামাত্র পূর্ব হতে ওঁতপেতে থাকা আলমগীর ও রাজিব সহ তার সহযোগীরা আসিফকে ঝাপটে ধরে ধারালো চাকু দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। আসিফ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে সকল আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম আসিফকে তার আত্মীয় স্বজনরা ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় এবং ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ০২ জনের নাম উল্লেখপূর্বক ৫/৬ জনকে আসামী করে খিলগাঁও থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৯, তারিখ ১৬/০৪/২০২১।

উক্ত হত্যাকান্ডের প্রধান হত্যাকারী জিন্নাত আলী এবং তার এক সহযোগীকে গত ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে র‍্যাব-৩ কর্তৃক গ্রেফতার করা হয়। পরবর্তীতে ১৬৪ ধারায় জিন্নাত এর জবানবন্দিতে গ্রেফতারকৃত আলমগীর এবং রাজিব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত ছিল বলে স্বীকার করে। জিন্নাতের জবানবন্দির আলোকে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ