সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

তাড়াশে সরকারি ৪২ বস্তা চাল জব্দ: থানায় মামলা

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দত্তবাড়ি থেকে খাদ্যবান্ধব ন্যায্যমূল্যে কর্মসূচির ৪২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

এ চাল কালোবাজারে বিক্রির সময় উদ্ধার করে স্থানীয়রা। তাড়াশ উপজেলার খাদ্য গুদামের(ভারপ্রাপ্ত) কর্মকর্তা শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সারা দেশের ন্যায় তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারদের মাধ্যমে ন্যায্যমূল্যের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গত সোমবার (২৫ মার্চ) বিকাল ৩ টার সময় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ীর ডিলার বাবু লাল রজক এক ব্যবসায়ীর কাছে উল্লেখিত চাল বিক্রি করেন।

এ চাল ভ্যানযোগে অন্যএ সরিয়ে নেয়ার সময় স্থানীয়রা টের পেয়ে চালের বস্তাগুলো উদ্ধার করে। এ সংবাদে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থলে আসেন এবং ওই চালের বস্তাগুলো জব্দ করে এবং সংশ্লিষ্ট থানায় রেখে দেয়া হয়েছে।

এ ব্যাপারে গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যার সময় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ