সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

কুলাউড়ায় স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী কারাগারে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রোববার (২৪ মার্চ) মাদকাসক্ত অগ্রণী ব্যাংক কর্মকর্তা সুজিত কুমার দে (৫৫)কে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এঘটনায় ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা রানী দেব কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং (১৯) দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৫ সালে উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘরের বাসিন্দা সুনিল চন্দ্র দে’র পুত্র অগ্রণী ব্যাংক কুলাউড়ার কর্মকর্তা সুজিত কুমার দে’র সাথে পৌরশহরের বাসিন্দা স্কুল শিক্ষিকা সঞ্চিতা রানী দেবের বিয়ে হয়। তাদের ২ কন্যা সন্তানও রয়েছে। সুজিত কুমার দে একজন মাদকাসক্ত ব্যক্তি বলেও জানা গেছে।

লিখিত অভিযোগে স্কুল শিক্ষিকা সঞ্চিতা রানী দেব উল্লেখ করেন, ৭-৮ বছর আগে থেকে বেতন ভাতার সম্পুর্ণ টাকা তুলে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। না দিলে শারীরিক নির্যাতন চালাতেন। ২০২০ সালের ৯ মার্চ ব্যাংকে জামানো এফডিআর থেকে ৫ লাখ টাকা তুলে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। সেই টাকা না দেয়ায় লাঠিপেটা করে রক্তাক্ত জখম করে। সে সময় কুলাউড়া হাসপাতালে চিকিৎসা নেন। মাস শেষ হওয়ার আগে বেতনের চেক দিয়ে দিতে হয়। এরপর একাধিকবার নির্যাতন চালায় সুজিত কুমার দে। অত্যাচার নির্যাতন সইতে না পেরে তিনি ২ সন্তানসহ বাবার বাসায় চলে আসেন। সেসময় ৩ জন আইনজীবির সমন্বয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থাতায় পৃথকভাবে বসবাসের সিদ্ধান্ত হয়। তাদের ২ সন্তানের লেখাপড়ার খরচসহ ব্যাংক ঋণ পরিশোধ করার লিখিত অঙ্গিকারাবদ্ধ হয় নির্যাতনকারী সুজিত কুমার দে। কিন্তু ২ সন্তানের কথা বিবেচনা করে তিনি (স্ত্রী) ফিরে যান স্বামীর বাড়িতে।

সম্প্রতি সুজিত কুমার দে তার বড় ভাইয়ের প্ররোচনায় ব্যাংক ঋণ পরিশোধের কথা বলে ১০ লক্ষ টাকা দাবি করে। সেই টাকার জন্য গত ১৯ ফেব্রুয়ারি বটিদা দিয়ে হামলা চালায়। হামলায় সঞ্চিতা রানী দে’র হাতে রক্তাক্ত জখম ছাড়া শারিরীকভাবে গুরুতর আহতবস্থায় ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে পুলিশ উদ্ধার করে। প্রথমে তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। হাতের জখম গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাগ্রহণ শেষে শনিবার ( ২৩ মার্চ) কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযোগের প্রেক্ষিতে কুলাউড়া থানার এসআই্ দেবাশীষ শহর থেকে সুজিত কুমার দে’কে আটক করেন।

কুলাউড়া থানার এসআই দেবাশীষ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ