শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
advertisement
আইন-আদালত

১৪ বছর পর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসমিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তার আব্দুল হক ওরফে কাদের (৫৬) নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।

রোববার (২৪ মার্চ) ভোর রাতের দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের স্কোয়াড কমান্ডর এএসপি মো.গোলাম মোশের্দ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি আব্দুল হক ওরফে কাদের ও তার বাবা ছেরাজল হক মিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ভিকটিম রুহুল (৩৫) কে হত্যা করে। পরে এ ঘটনায় কবিরহাট থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যার মামলা নং-৫। কবিরহাট থানার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিকতায় আসামিদের অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামি আব্দুল হক কাদের কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ